‘সুরভিত ফুল’ | নবীপ্রেমের অনুভবে কিছু কথা।
কিছু ভালোবাসা শব্দে প্রকাশ করা যায় না—তা শুধু হৃদয়ে অনুভব করা যায়।
প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি সেই গভীর ভালোবাসা, শ্রদ্ধা ও আবেগের অনুভব থেকেই ‘সুরভিত ফুল’।
নবীপ্রেমের এই বিনম্র নিবেদনটি হৃদয় ছুঁয়ে যাক সবার।
সেরা নাতে রসুল (সা.) সুরভিত ফুল-Shurovito Ful Lyrics:
মা আমিনা আলোকিত বেহেস্তেরই নূরে
স্নিগ্ধ ছোঁয়ায় দোল খেয়ে যায় মোহনীয় সুরে
সূর্য যেন হেসে ওঠে দারুন মমতায়
রাতের আঁধার ভরে ওঠে চাঁদের জোছনায়
নাম যে তাহার মুহাম্মাদ রাসূল
চমকে দিয়ে মরু পেল সুরভিত ফুল।।
মুহাম্মাদের আগমনে বুলবুলিরা উঠলো মেতে
তপ্ত আরব পাইলো যেন আকাশেরই চন্দ্র হাতে
সাজে মুনিয়া
খুশি শুনিয়া
খুশি হলো ফেরেশতা কুল সারা দুনিয়া
সে যে সাইয়েদুল কাওনাইন
সে যে মুহাম্মাদ রাসূল
চমকে দিয়ে মরু পেল সুরভিত ফুল।।
জাহেলিয়াত ঘরে ঘরে প্রতি পদে অন্ধকারে
সেই আরবের পথে পথে নূরে আড়শী পড়লো ঝরে
রহমতে আলম
সরদারে আলম
সেই নূরেতে সুখের বাতাস পেল কুল আলম
সে যে সাইয়েদুল মুরসালিন
সে যে মুহাম্মাদ রাসূল
চমকে দিয়ে মরু পেল সুরভিত ফুল।।
সেরা নাতে রসুল (সা.) সুরভিত ফুল-SUROVITO FUL SONG ON YOUTUBE:
Caption: Shurovito Ful (সুরভিত ফুল) This Bangla song is sung by Md Aminul Islam & Ahnaf Adil Shafee.
About সুরভিত ফুল – Shurovito Ful song
Lyric & Tune :
Sheikh Md Waliullah
K M Munir Hussain
Vocal & Artist :
Md Aminul Islam &
Ahnaf Adil Shafee
Audio Record, Mix & Master :
Salman Sadik Saif
Gfx :
SKM Jahid
Direction, Cinematography & Edit :
Alam Morshed
Presented by :
Anuronon CG
