Welcome to Digital Archive of Md Aminul Islam
সঙ্গীত নিয়ে বৃহৎ পরিসরে কাজের লক্ষ্যে শিল্পী মো. আমিনুল ইসলাম নিজের প্রচেষ্টায় গড়ে তোলেন ‘অনুরণন কালচারাল গ্রুপ’ (Anuronon CG)। এ কালচারাল গ্রুপ এর প্রথম অডিও মিউজিক অ্যালবাম ‘কিছুই আমার নয়’ প্রকাশ করা ২০১৩ সালে। এই অ্যালবামে শিল্পীর সাথে আরও অনেক শিল্পী গনে কণ্ঠ দিয়েছেন।
‘কিছুই আমার নয়’ অ্যালবামের ১১টি গান থেকে ৪টি গানের মিউজিক ভিডিও ইউটিউবে প্রকাশ করা হয়। Anuronon CG এর ২টি ইউটিউব চ্যানেল রয়েছে।
শিল্পী মো. আমিনুল ইসলামের সঙ্গীতজীবনের সূচনা ছাত্রজীবন থেকেই। পারিবারিকভাবে সঙ্গীতচর্চার পরিবেশে বেড়ে ওঠায় শৈশব থেকেই শিল্প-সংস্কৃতির প্রতি তাঁর গভীর অনুরাগ ও আত্মনিবেদন গড়ে ওঠে। ময়মনসিংহের মুক্তাগাছা থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক, সরকারি কবি নজরুল কলেজ থেকে স্নাতক এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম থেকে এমবিএ সম্পন্ন করেন। কর্মজীবনে এক যুগেরও বেশি সময় ধরে দেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি প্রতিষ্ঠানে ডেপুটি ম্যানেজার হিসেবে সুনাম ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। একই সঙ্গে সাংস্কৃতিক সংগঠক, সঙ্গীত প্রশিক্ষক ও শিল্পী হিসেবে সমৃদ্ধ অভিজ্ঞতা অর্জন করেছেন। ‘প্রতীতি শিল্পীগোষ্ঠী’র প্রতিষ্ঠাতা পরিচালক এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ‘সাইমুম শিল্পীগোষ্ঠী’র পরিচালক হিসেবে তাঁর অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। বর্তমানে তিনি পরিবারসহ ঢাকায় বসবাস করছেন এবং প্রখ্যাত নজরুল সঙ্গীতশিল্পী ওস্তাদ সালাউদ্দীন আহমেদের সান্নিধ্যে দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সাধনা ও আন্তরিকতার সঙ্গে সঙ্গীতচর্চা অব্যাহত রেখেছেন।
Articles
Shurovito Ful | সুরভিত ফুল
‘সুরভিত ফুল’ | নবীপ্রেমের অনুভবে কিছু কথা। কিছু ভালোবাসা শব্দে প্রকাশ করা যায় না—তা শুধু হৃদয়ে অনুভব করা যায়। প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি…
Biplobe Bikkhove Bullet Buke | বিপ্লবে বিক্ষোভে বুলেট বুকে
‘বিপ্লবে বিক্ষোভে বুলেট বুকে‘ গানটি সম্পর্কে কিছু কথা। ২০২৪ সালের জুলাইয়ের সেই অগ্নিঝরা গণঅভ্যুত্থানে রাজপথে বুক পেতে দাঁড়ানো অসংখ্য শহীদের অমর আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা…
Dao Shourjya Dao Dhoirjya | দাও শৌর্য্য দাও ধৈর্য্য
‘দাও শৌর্য্য দাও ধৈর্য্য‘ গানটি সম্পর্কে কিছু কথা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রার্থণামূলক গান ’দাও শৌর্য্য দাও ধৈর্য্য’। এই গানটি নিয়ে ভালো একটি মিউজিক…













