Activity

Inside Aminul Islam's Work

সঙ্গীতকে বৃহৎ পরিসরে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে শিল্পী মো. আমিনুল ইসলাম তাঁর নিজস্ব উদ্যোগে প্রতিষ্ঠা করেন ‘অনুরণন কালচারাল গ্রুপ’ (Anuronon CG)। ২০১৩ সালে এ কালচারাল গ্রুপের প্রথম অডিও মিউজিক অ্যালবাম ‘কিছুই আমার নয়’ প্রকাশিত হয়। অ্যালবামটিতে শিল্পী মো. আমিনুল ইসলামের পাশাপাশি আরও অনেক শিল্পী বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন।

‘কিছুই আমার নয়’ অ্যালবামে মোট ১১টি গান রয়েছে। এর মধ্যে ৪টি গানের মিউজিক ভিডিও পরবর্তীতে ইউটিউবে প্রকাশ করা হয়। Anuronon CG-এর নিজস্ব ২টি ইউটিউব চ্যানেলও রয়েছে।