‘খাঁচা ভেঙে উড়ে গেলে হবে অচেনা’ গানটি সম্পর্কে কিছু কথা।
একটি গান, জীবনের এক গভীর সত্যের কথা…
‘খাঁচা ভেঙে উড়ে গেলে হবে অচেনা’—মরমী এই গানটি যেন জীবনের ক্ষণস্থায়ী পথচলার এক নীরব উপলব্ধি। খাঁচা ভেঙে একদিন পাখিকে যেমন অচেনা আকাশে পাড়ি দিতে হয়, তেমনি মানুষকেও একদিন ছেড়ে যেতে হয় এই চেনা পৃথিবী, চেনা মায়া, চেনা ঠিকানা।
“এই মাটির কায়া, মিছে মায়া—কিছুই রবে না”—গানের এই কথাগুলো মনে করিয়ে দেয়, জীবনের সব পরিচয়, প্রাপ্তি আর পার্থিব মোহ একদিন সময়ের স্রোতে মিলিয়ে যাবে। থেকে যাবে শুধু কিছু স্মৃতি আর মনের গভীরে বাজতে থাকা কিছু সুর।
কিংবদন্তী শিল্পী রুনা লায়লা-র কণ্ঠে অমর হয়ে থাকা এই মরমী গান এবার নতুন আবেশে, কোমল কণ্ঠে তুলে ধরেছে শিশু শিল্পী সুরাইয়া আক্তার সাইফা।
খাঁচা ভেঙে উড়ে গেলে – khacha Venge Ure Gele Lyrics:
খাঁচা ভেঙ্গে পাখি,উড়ে গেলে
হবে অচিনা রে পাখি
খাঁচা ভেঙ্গে পাখি,উড়ে গেলে হবে অচিনা
এই মাটির কায়া মিছে মায়া
মাটির কায়া মিছে মায়া,কিছুঁই রবে না
খাঁচা ভেঙ্গে পাখি,উড়ে গেলে
হবে অচিনা রে পাখি
খাঁচা ভেঙ্গে পাখি,উড়ে গেলে হবে অচিনা
হলেরে শমাজ জারি,রবে না বাহাদুরী
এসেছিস বাঁদশা হয়ে,ফিরে যাবি দ্বীন ভিখারী
এসেছিস বাঁদশা হয়ে,ফিরে যাবি দ্বীন ভিখারী
হলেরে শমাজ জারি,রবে না বাহাদুরী
এসেছিস বাঁদশা হয়ে,ফিরে যাবি দ্বীন ভিখারী
হিসাবের দোষ আনা,বোঝাতে হবে মানা
হিসাবের দোষ আনা,বোঝাতে হবে মানা
মহাজন নইলে,তোরে খালাস দেবে না
খাঁচা ভেঙ্গে পাখি,উড়ে গেলে
হবে অচিনা রে পাখি
খাঁচা ভেঙ্গে পাখি,উড়ে গেলে হবে অচিনা
বেঁচেও আছি মরে,কি হবে,নালিশ করে
মানুষকে কাঁদায় মানুষ,এ বিধান,কোন বিচারে
বেঁচেও আছি মরে,কি হবে,নালিশ করে
মানুষকে কাঁদায় মানুষ,এ বিধান,কোন বিচারে
দুনিয়ার বালা খানা,হবে রে ফানা ফানা
হো দুনিয়ার বালা খানা,হবে রে ফানা ফানা
সাথে ঐ কাফন ছাড়া,কিছুই যাবে না রে
খাঁচা ভেঙ্গে পাখি,উড়ে গেলে
হবে অচিনা রে পাখি
খাঁচা ভেঙ্গে পাখি,উড়ে গেলে হবে অচিনা
এই মাটির কায়া মিছে মায়া
মাটির কায়া মিছে মায়া,কিছুঁই রবে না
খাঁচা ভেঙ্গে পাখি,উড়ে গেলে
হবে অচিনা রে ও পাখি
খাঁচা ভেঙ্গে পাখি,উড়ে গেলে হবে অচিনা
খাঁচা ভেঙে উড়ে গেলে – khacha Venge Ure Gele Song on Youtube:
Caption:khacha Venge Ure Gele | খাঁচা ভেঙে উড়ে গেলে This Bangla song is sung by Suraiya Akter Saifa.
About খাঁচা ভেঙে উড়ে গেলে – khacha Venge Ure Gele Song:
Lyrics: Gazi Mazharul Anwar
Music: Subal Das
Original Artist: Runa Laila
Cover Artist: Suraiya Akter Saifa
Cinematography & Editing: Ibrahim Ahmed
GFX: SKM Jahid
Direction: Alam Morshed
Label : Anuronon CG
Directed By : Md Aminul Islam
