Biplobe Bikkhove Bullet Buke | বিপ্লবে বিক্ষোভে বুলেট বুকে

বিপ্লবে বিক্ষোভে বুলেট বুকে‘ গানটি সম্পর্কে কিছু কথা।

২০২৪ সালের জুলাইয়ের সেই অগ্নিঝরা গণঅভ্যুত্থানে রাজপথে বুক পেতে দাঁড়ানো অসংখ্য শহীদের অমর আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা ও বিনম্র স্মরণে। তাঁদের সাহস, ত্যাগ এবং সংগ্রামের চেতনাকে হৃদয়ে ধারণ করে ৫ই আগস্ট উপলক্ষে প্রকাশিত হলো নতুন গণসঙ্গীত—

“বিপ্লবে বিক্ষোভে বুলেট বুকে”

এটি শুধু একটি গান নয়; এটি আত্মত্যাগ, প্রতিবাদ, ন্যায়বিচারের আকাঙ্ক্ষা এবং মানুষের অদম্য সংগ্রামী চেতনার প্রতি এক সঙ্গীতাঞ্জলি।

বিপ্লবে বিক্ষোভে বুলেট বুকে – BIPLOBE BIKKHOVE BULLET BUKE Lyrics:

বিপ্লবে বিক্ষোভে বুলেটো বুকে
কত প্রাণ হলো শহীদান,
লেখা আছে অশ্রু শোকে।।

শত নিষ্পেষনে চাপা ষোলটি বছর
গুম খুন প্রহারের নিকষো প্রহর
তাঁরা তো ফিরবেনা- এই বিজয়ে,
কত কিশোর তরুণ গেছে অস্তালোকে।।

যাঁরা শহীদ হলেন তারা জেনে গেছেন
ফিরদাউসের চেয়ে প্রিয় শাহাদাত
এসো দেশের তরে নব দীক্ষা লভি
সেই আবু সাঈদের মত মেলে দুই হাত।।

যাঁরা নিরাশ জাতির বুকে জাগালো আশা,
নারীর মুখেও দিলো দ্রোহেরও ভাষা।
আজি রক্ত তখতে বসা ক্ষমতাধারী
কী করে তাকিয়ে থাকে উল্টো চোখে।।

বিপ্লবে বিক্ষোভে বুলেট বুকে – BIPLOBE BIKKHOVE BULLET BUKE SONG ON YOUTUBE:

Caption: Biplobe Bikkhove Bullet Buke | বিপ্লবে বিক্ষোভে বুলেট বুকে”. This Bangla song is sung by Md Aminul Islam, Golam Mowla, Abu Raihan & SM Moinul Islam.

About বিপ্লবে বিক্ষোভে বুলেট বুকে – Biplobe Bikkhove Bullet Buke song:

Lyric & Tune : 

Nayem Al Islam Mahin
S M Moinul Islam

Vocal & Artist :

Md Aminul Islam
Golam Mowla
Abu Raihan
SM Moinul Islam

Sound Design :

Yeasin Arafat

Sound Record: Dolon Chanpa studio

Label: Anuronon CG

Directed By : Md Aminul Islam

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *